গুগোল ফোন ট্র্যাকার দিয়ে আবু ত্বহা আদনানের মোবাইলের সর্বশেষ অবস্থান দেখা গেছে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ গোয়েন্দা সংস্থা ডিজিএফআই এর প্রধান কার্য্যালয়ে I
গুগোল ট্র্যাকিং এর এই প্রযুক্তি কেউ মিথ্যা প্রমান করার সুযোগ নেই I

তবুও ঘটনার আড়ালে ঘটনা থাকার সম্ভাবনা তো একেবারেই উড়িয়ে দেয়া যায়না I

লক্ষণীয় যে , খবরটি যখন সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লো , যেনো এক আনন্দের বন্যা বয়ে যাচ্ছে সারা দেশে I

কিন্তু কেনো !!!

আবু ত্বহা আদনানকে তো খুঁজে পাওয়া যায়নি I তাহলে কেন এতো আনন্দ ??

সরল একটি উত্তর খুঁজে পেলাম I

জনগণের আস্থার জায়গা ও বিশ্বাসের জায়গা আমাদের প্রতিরক্ষা ও আইনশৃঙ্খলা বাহিনীর সংস্থাগুলো I

খুঁজে না পাওয়া ব্যক্তি একেবারেই হারিয়ে না গিয়ে দেশের কোনো আইনি সংস্থার কাছে থাকাটাও নিরাপদের জায়গা হিসেবেই মানুষ মনে করে I

যদিও বলার সময় এসেছে যে , সংস্থাগুলোর প্রতি এমন আস্থা ও মানুষের নির্ভয়ের জায়গাটুকুকে আরো বেশি স্পষ্ট এবং শক্তিশালী করতে এমন কর্মকান্ড থেকে সংস্থাগুলো নিজেদেরকে বের করে আনতে হবে I

আবু ত্বহা আদনান এদেশের বিদ্যমান আইনের বাইরের কোনো বিশেষ ব্যক্তি নন I তিনি যদি কোনো অপরাধ করে থাকে তাহলে তাঁকে অবশ্যই বিচারের মুখোমুখি হতে হবে , এটাই সাংবিধানিক নিয়ম I

কিন্তু যেকোনো অপরাধের বিচার কখনোই অপহরণ বা গুম করা দিয়ে হতে পারেনা I

রাষ্ট্রীয় কোনো সংস্থা যখন এমন কর্মকান্ডে যুক্ত থাকে তখন সাধারণ মানুষ নিঃস্ব হয়ে যায় I মানুষের নিরাপত্তার প্রশ্নে উদ্বেগের জায়গার ব্যাপ্তি বাড়তে থাকে I

এতে করে শুধুই সংস্থা নয় , সরকার এবং পুরো রাষ্ট্রের প্রতি জাতীয় ও আন্তর্জাতিক ভাবে একটি অসন্তোষ বা অনাস্থার সুযোগ তৈরী হয় I

আদনানের অবস্থান রাষ্ট্রীয় সংস্থার কাছে দেখে সাধারণ এমন আত্মশান্তির জায়গাটুকু যেনো নষ্ট না হয় I

আদনানকে অতি শীঘ্রই ফিরে পাক তাঁর পরিবার I
একজন সমাজকর্মী হিসেবে আমার ভালো লাগাটা সেটাতেই পরিপূর্ণ হবে I

আশা করি খুব স্বল্প সময়েই আদনানকে ফিরে পাবে তাঁর পরিবার , আর আমি ছুটবো নতুন কোনো আলোর সন্ধানে , সাথে থাকবে ফেস দ্যা পিপল পরিবারের লক্ষ সদস্য I

সাইফুর সাগর
সঞ্চালক , ফেস দ্যা পিপল I

No comments:

Post a Comment